![]() |
|
Rabindranath Tagore at the age of twelve (approximately) The first trip to Bolpur was followed by a trip to the Himalayas. On the way to Amritsar the train stopped at a big station. The ticket examiner came and checked the tickets of Debendranath and Rabindranath. He looked at Rabindranath's face and suspected something, but did not open his mouth. Some time later he brought in another person. The two of them came up to the door, hesitated and went back. After a while they came in with another person who appeared to be the station master. He examined Rabindranath's half-priced train ticket for under-twelve and asked Debendranath if the boy was older than twelve. Debendranath said no. Rabindranath was eleven at the time. The station master said, "You have to pay adult fare for his ticket." Debendranath's eyes flashed, but he took a bill out from his bag and handed it to the station master. After some time they came back with the change and gave it to Debendranath. He took the change and threw it straight on the platform. The coins scattered on the stone blocks and made a ringing sound in disapproval of the disgraceful action. "Hey mor durbhaga desh, jader karechho apaman, Apamane hote habe tahader sabar saman! Manuser adhikare Banchito karechho jare, Sammukhe da(n)rae rekhe tobu kole dao nai sthan, Apamane hote habe tahader sabar saman." Next Previous List Home |
|
১০৮
হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান ! মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে, সম্মুখে দাঁড়ায়ে রেখে তবু কোলে দাও নাই স্হান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। মানুষের পরশেরে প্রতিদিন ঠেকাইয়া দূরে ঘৃণা করিয়াছ তুমি মানুষের প্রাণের ঠাকুরে। বিধাতার রুদ্ররোষে দুর্ভিক্ষের দ্বারে বসে ভাগ করে খেতে হবে সকলের সাথে অন্নপান। অপমানে হতে হবে তাহাদের সবার সমান। তোমার আসন হতে যেথায় তাদের দিলে ঠেলে সেথায় শক্তিরে তব নির্বাসন দিলে অবহেলে। চরণে দলিত হয়ে ধুলায় সে যায় বয়ে সেই নিম্নে নেমে এসো, নহিলে নাহি রে পরিত্রাণ। অপমানে হতে হবে আজি তোরে সবার সমান। যারে তুমি নীচে ফেল সে তোমারে বাঁধিবে যে নীচে পশ্চাতে রেখেছ যারে সে তোমারে পশ্চাতে টানিছে। অজ্ঞানের অন্ধকারে আড়ালে ঢাকিছ যারে তোমার মঙ্গল ঢাকি গড়িছে সে ঘোর ব্যবধান। অপমানে হতে হবে তাহাদের সবার সমান। শতেক শতাব্দী ধরে নামে শিরে অসম্নানভার, মানুষের নারায়ণে তবুও কর না নমস্কার। তবু নত করি আঁখি দেখিবারে পাও না কি নেমেছে ধুলার তলে হীন পতিতের ভগবান, অপমানে হতে হবে সেথা তোরে সবার সমান। দেখিতে পাও না তুমি মৃত্যুদূত দাঁড়ায়েছে দ্বারে, অভিশাপ আঁকি দিল তোমার জাতির অহংকারে। সবারে না যদি ডাক ', এখনো সরিয়া থাক ', আপনারে বেঁধে রাখ ' চৌদিকে জড়ায়ে অভিমান- মৃত্যুমাঝে হবে তবে চিতাভস্মে সবার সমান। |