![]() |
|
Rabindranath Tagore with eldest brother, Dwijendranath. Dwijendranath wrote a book called Swapnopryan in 1873 when Rabindranath was twelve. Rabindranath was an observer of the process of composition of this book. "A-e labhinu sanga tabo Sundaro, hey sundaro Punya halo ango momo Dhanya halo antaro Sundaro, hey sundaro" List of All Photographs Next Photograph Previous Photograph Home |
|
১০২ এই লভিনু সঙ্গ তব, সুন্দর, হে সুন্দর। পুণ্য হল অঙ্গ মম, ধন্য হল অন্তর, সুন্দর, হে সুন্দর। আলোকে মোর চক্ষু দুটি মুগ্ধ হয়ে উঠল ফুটি, হৃদ্ গগনে পবন হল সৌরভেতে মন্হর, সুন্দর, হে সুন্দর। এই তোমারি পরশরাগে চিত্ত হল রঞ্জিত, এই তোমারি মিলন-সুধা রইল প্রাণে সঞ্চিত। তোমার মাঝে এমনি করে নবীন করি লও যে মোরে, এই জনমে ঘটালে মোর জন্ম-জনমান্তর, সুন্দর, হে সুন্দর। রামগড় । হিমালয় ৩১ বৈশাখ [১৩২১] |