![]() |
|
Rabindranath Tagore with eminent Bengali writers Sitting - from right - Satyendranath Dutta, Jatindramohan Bagchi, Karunanidhan Bandopadhay. Standing - from right - Prabhat Kumar Mukhopadhya, Manilal Gangopadhya, Dwijendra Narayan Bagchi, Charuchandra Bandopadhya. This picture was taken in 1912 immediately before a trip to England. "Kolahal to baran holo Abar katha kane kane Abar habe praner aalap Kebalmatra gane gane" Previous Photograph Next Photograph List Home |
|
৮ কোলাহল তো বারণ হল এবার কথা কানে কানে। এখন হবে প্রাণের আলাপ কেবলমাত্র গানে গানে। রাজার পথে লোক ছুটেছে, বেচাকেনার হাঁক উঠেছে, আমার ছুটি অবেলাতেই দিনদুপুরের মধ্যখানে, কাজের মাঝে ডাক পড়েছে কেন যে তা কেই বা জানে। মোর কাননে অকালে ফুল উঠুক তবে মুঞ্জরিয়া। মধ্যদিনে মৌমাছিরা বেড়াক মৃদু গুঞ্জরিয়া। মন্দ-ভালোর দ্বন্দ্বে খেটে গেছে তো দিন অনেক কেটে, অলস-বেলার খেলার সাথি এবার আমার হৃদয় টানে। বিনা-কাজের ডাক পড়েছে কেন যে তা কেই বা জানে। শিলাইদহ ১৮ চৈত্র ১৩১৮ |